বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যা মামলা ও গুমের বিচার মামলার বিচার অব্যাহত থাকবে। এটা আমাদের অঙ্গীকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে এক হাজার চারশর বেশি শহীদ হয়েছেন। এই নির্বিচারে হত্যার বিচার করা শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি আমাদের অঙ্গীকার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেই ট্রাইব্যুনালে এসে অভিযোগ জমা দেওয়ার কথা ছিল। দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে আসতে দেরি হলো।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গুমের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। ন্যায়বিচার চাই।

এসময় বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুলসহ অনেকে।

পড়ুন: শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের অভিযোগ

দেখুন: নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই সালাহউদ্দিন আহমদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন