বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান জানান। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সাড়ে ১২টায় সমাবেশ উদ্বোধন করা হয়। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের সমাবেশ শেষ করে ফরিদপুরের সমাবেশে যোগ দেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

নারী ভোটারদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। প্রয়োজনে জামাতে নামাজ পড়ে লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে না পারে।

তিনি বলেন, ‘আমরা গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখেছি। এই অবস্থার আমূল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, কারো ব্যক্তিগত নয়—এ দেশ জনগণের।’

পড়ুন: নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার, তরুণদের পছন্দে এগিয়ে জামায়াত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন