26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।’

বিজ্ঞাপন

আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারকে সময় দিচ্ছি আমরা। ইউনূস সরকারকে বিএনপি সেই পর্যন্ত সময় দেবে, যতক্ষণ পর্যন্ত নিরেপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সময় লাগে।’

বিএনপি মহাসচিব জানান, বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করেন না তাঁরা।

তিনি বলেন, ‘ছাত্র–জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন হবে। এই দেশের ছাত্র–জনতা ১৫ বছর ধরে ক্ষেত্র তৈরি করেছে।’

বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, ‘নানা চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যা দিয়ে ভালো জাতি সম্ভব না। এখন পরিবর্তন করার সময়। শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে। যাঁরা জীবন দিল, তাঁদের প্রতি দায়িত্ব আছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন