২৭/০২/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে। অতীতে দেশের মানুষ তাদের প্রকৃত চিকিৎসা সেবা পায়নি।

শুক্রবার দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ডা. নাসির উদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানের শুভ উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

আপনরা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ৩১ দফা দিয়েছেন উনি ২০২২ সালে এই ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার স্বাস্থ্য সেবার কথার বলেছেন। এবং ২৬ নাম্বার এজেন্টায় উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবা উল্লেখ করেছেন। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্মৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনর বডির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরে পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

দেখুন: নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন