বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও ঝিনাইদহ-২ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে ঝিনাইদহ শহরের শিশু একাডেমি কমপ্লেক্স মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আলিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা: মো: ইব্রাহীম রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহবায়ক রওশন বিন কাদের মিরন।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য মাহাবুবা রহমান শিখা।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা আয়েশা খাতুন, জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল,সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন সহ অনেকে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

