বিজ্ঞাপন

বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার জন্য না : ওবায়দুর রহমান চন্দন

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন,বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। করলে এ সরকারের অংশ হতাম। গণতন্ত্রের বিপন্নতা ঘটত না। আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না। 

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের স্টেশন রোড়ের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের  নিরাপত্তার বিষয়েও ভাবছি। মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটা নিশ্চিত করাও প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধানসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন