২৮/০২/২০২৬, ১৯:২৫ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৯:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল : ইকবাল

জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম নগর শাখার সাবেক সিনিয়র সহ- সভাপতি ইকবাল হোসেন বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল। হাজার মাইল দূর থেকে এ দেশের দুস্থ কর্মহীন মানুষের কথা ভাবেন তারেক রহমান। ইতিবাচক কর্মকাণ্ড দিয়ে মানুষের মন জয় করতে চায় বিএনপি। তাই সবার আন্তরিক সহযোগিতা দরকার।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গা, কাটগড় বাজার ও পিএসআই মার্কেট এলাকায় নিজ উদ্যোগে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ইফতার বিতরণ করা হয়।

যুবদলের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক মো. ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহসভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মো. ইয়াছিন, মাস্টার ফজলু, মো. আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ, শাকিল, রিয়াদসহ অন্যরা এ সময় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন