১৪/০২/২০২৬, ২৩:০২ অপরাহ্ণ
21 C
Dhaka
১৪/০২/২০২৬, ২৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নেতার চাঁদা চাওয়ার অডিও ভাইরাল : দলীয় পদ স্থগিত

চাঁদপুরের হাইমচরের ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ চাঁদা চাওয়ার অডিও ভাইরাল হওয়ার অভিযোগে তার পদ স্থগিত করেছে দলটি।

১৫ জুলাই মঙ্গলবার হাইমচর উপজেলা বিএনপি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদ স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর স্বাক্ষরিত দলীয় প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, সাম্প্রতি একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নাছির মোল্লাকে জমি সংক্রান্ত বিষয়ে চাঁদা চাচ্ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে সরকারি খাস জমিতে বসবাসকারী এক কৃষকের কাছ থেকে চাঁদা দাবি ও হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। যদিও বিষয়টি ধামাচাপা দিতে ঐ সময় স্থানীয়দের একাংশ তার পক্ষে মানববন্ধনও করেছিলেন।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে নাছির মোল্লাকে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের কাছে টাকা চাইতে শোনা যায়। বিষয়টি তদন্তাধীন এবং এ অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নাছির উদ্দিন মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অডিও রেকর্ডিংটি সম্পাদিত (এডিট করা) এবং তিনি কোনো অন্যায় করেননি। তিনি দলীয় তদন্তের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন