১৩/০২/২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

মাদারীপুরে বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশত হাতবোমা ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নতুন শহর লক্ষীগঞ্জ এলাকায় নদীর ওপারে ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শ্রমিক দলের সভাপতি শাকিল হত্যার আসামি ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার এবং তার নেতাকর্মীরা। তারা দীর্ঘদিন মামলার আসামি হওয়ায় পলাতক ছিলেন। গত ১২ তারিখ বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে তারা এলাকায় এসে শুক্রবার সন্ধ্যার দিকে লক্ষ্মীগঞ্জ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক নেতা লাভলু হাওলাদারের বাড়ি ও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় বাড়ির আশপাশে অর্ধ শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই হামলার পেছনে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদারের নির্দেশ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠজনরা।

এ বিষয়ে লাভলু হাওলাদার বলেন, হঠাৎ করে সন্ত্রাসীরা এসে বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে দুই নাতির কাঁধে ভর করে ভোট দিলেন বৃদ্ধা আনোয়ারা বেগম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন