বিজ্ঞাপন

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা স্থগিত

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

একইসঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে ২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট এ মামলা চলবে বলে আদেশ আসে। গত বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করে আদালত।

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম

২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ-কন্টিনজেন্ট এবং থানা পুলিশ যৌথভাবে জব্দ করে।

ওইদিনই বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুইজনকে আসামি করে মামলা করেন।

মামলাটি দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

অধ্যক্ষ এস. এম. গজনবী, চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মো. হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে নিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দেখুন: নাশকতার মামলায় জামিন পেলেন মেজর হাফিজ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন