বিজ্ঞাপন

বিএনপি বারবার ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে অনেকেই ভেবেছিল বিএনপি শেষ। বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা, যুবনেতাদের সঙ্গে নিয়ে জেগে উঠেছে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না।

তিনি বলেন, আজকে যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হলো বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া। এটা কিন্তু মনে রাখতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে : সিলেটে মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন