১০/০২/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন এবং নেতাকর্মীর বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


ময়মনসিংহ ৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন এবং নেতাকর্মীর বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান ও সাবেক ১৪৭ জন স্থানীয় জনপ্রতিনিধি। এ সময় তারা দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ভুইয়া এনাম। এ সময় তিনি বলেন, গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং ইউপি সদস্য এবং পৌর শহরের বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ মোট ১৪৭ জনপ্রতিনিধি বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনসহ সকল নেতাকর্মীদের বহিস্কার আদেশ প্রত্যাহার করার দাবি করেন। একই সাথে বিগত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বিএনপির মনোনয়ন দেয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই আসনটিতে দলের বিপর্যয়ে ঘটতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যা মো. আবুল হাসিম, গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জিয়া, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জায়েদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রামগোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুস সামাদসহ প্রমুখ।

প্রসঙ্গত, প্রথম ধাপে বিএনপি ঘোষত প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। এতে নাখোশ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিগত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন