বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে। এমন কথা বললেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর সদরের একডালা শুভেচ্ছা ফার্মের বাগান বাড়ীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে যাকাতের শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের হুইপ আরও বলেছেন, আমাদের মা বোনেরা যারা অসহায় যাদের স্বামী অসুস্থ কাজ করতে পারে না স্বামী মারা গেছে প্রত্যেকটা পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা মা-বোনেরা আড়াই হাজার টাকা করে মাসে মাসে পাবে ইতিমধ্যে তারেক রহমান সাহেব উদ্বোধন করেছেন পর্যায়ক্রমে প্রত্যেকটা পরিবারের যিনি অভিভাবক তিনি আড়াই হাজার টাকা করে পেয়ে যাবেন।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিন এই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ এখন মোয়াজ্জেম ইমামরাও মাসে মাসে টাকা পাবে পাওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ পর্যায়ক্রমে সব ইমাম মুয়াজ্জিনরাই পাবে। তারপর আগামী পহেলা বৈশাখে আমার কৃষক ভাইয়েরা কৃষি কার্ড পাবেন। কৃষি কার্ড এর মাধ্যমে সার পাবেন, বীজ পাবেন, কীটনাশক পাবেন এবং সুদ বিহীন লোন পাবেন। এটা পহেলা বৈশাখে তারেক রহমান সাহেব উদ্বোধন করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, আর কে দুলু মডেল স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
পড়ুন : প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক কাঁকন


