পিরোজপুর জেলার নবনির্বাচিত কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বুধবার রাতে পিরোজপুর জেলা বি এন পির কার্যালয় চত্বরে এক পথ সভায় একথা বলেন। জেলে বি এন পির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর বুধবারই পিরোজপুরে প্রথম পথ সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রসংগত কয়েকদিন আগে পিরোজপুর সদর থানা বি এন পির সম্মলনে ভোট গ্রহন কালে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর কেন্দ্রীয় পিরোজপুর জেলা বি এন পি কমিটি বিলুপ্ত ঘোষণা করে।এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়ে আপনাদেরকে খুশি করেছেন। অতএব আগামীতে তাকেও আগামী নির্বাচনে আমাদেরকে খুশি করতে হবে।
তিনি বলেন,আপনারা বলছেন, নজরুল – কিসমত পরিষদ সবার সেবা পরিষদ । এই কমিটি ঘোষণা দিয়েছেন কে ? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কমিটি ঘোষণা দিয়েছেন। ক্রান্তিকালে এই কমিটি দেওয়া হয়েছে, সামনে নির্বাচন আবার দলের পূনরগঠন, এরকম একটি গুরুত্বপূর্ণ সময়েআগামী নির্বাচনে উনাকে আমরা তিনটি আসন উপহার দিব।
সাইদুল ইসলাম কিসমত বলেন, পিরোজপুরে যেখানে সাংগঠনিক শূন্যতা আছে, নেতৃত্বের দুর্বলতা আছে, আমরা সবকিছু পূরণ করে কিভাবে সততার সাথে ঈমানী দায়িত্ব পালন করতে পারি, সে বিষয়ে আপনাদের সহযোগিতা আশা করি । সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নির্বাচনে মাঠে নামলে, তাহলে কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবেনা। ইতিমধ্যে যারা বিজয় উল্লাস করার জন্য অপেক্ষা করছেন তাদের ভোটকি আমাদের চেয়ে বেশি ? আমরা আগামী নির্বাচনে যদি আমাদের ভোট ধরে রাখতে না পারি তাহলে পিরোজপুরের এই নেতৃত্ব (নতুন কমিটি) দেয়ার কোন অর্থ আছে?
এ সময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত নির্বাচিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক এলিজা জামান। এর আগে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যরা ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে তারা ১৫ টি পথসভায় মিলিত হন।
পড়ুন: পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
এস/


