বিজ্ঞাপন

সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আগামীকাল আরো কিছু পরীক্ষা

লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আগামীকাল হতে পারে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এমন তথ্য জানিয়েছেন। অন্যদিকে পারিবারিক সূত্র বলছে হাসাপতালে সার্বক্ষণিক আপনজনকে কাছে পেয়ে বেশ ফুরফুরে মেজাজে সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন।

বিজ্ঞাপন

লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ স্থানীয় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি  এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পযালোচনা করে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। জানিয়ে ডা:জাহিদ বলেন, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর আগামীকাল সোমবার সেসব পরীক্ষা করা হবে।

উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারী খালেদা জিয়া  লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য  লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

এদিকে পারিবারিক সূত্রে জানা যায় হাসপাতালে বিএনপি প্রধানকে যত্নআত্বি করছেন দুই পুত্রবধূ। তিন নাতনিও সময় দিচ্ছেন।

খাবার হিসেবে পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি। জানা গেছে , হাসপাতালে খালেদা জিয়ার  ছেলে  তারেক রহমানসহ পরিবারের সদসদ্যের  সার্বক্ষণিক পরিচর্যায় ফুরফুরে মেজাজে সময় পার করছেন তিনি।

এনএ/

আরও পড়ুন: বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায়না কথাটা ঠিক না: মির্জা ফখরুল

দেখুন: এতো কিছুর পরেও হাসিনার প্রতি ক্ষোভ নেই বেগম খালেদা জিয়ার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন