বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা বিএনপির নির্দেশনায় জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল বের হয়।

পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ন আহবায়ক অ্যাড. এবিএম জাকরিয়া প্রমূখ।

এসময় জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়।

পড়ুন: কবি মির্জা রফিকুল হাসানের জন্মদিনে ‘পড়শি বাড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন

দেখুন: সড়ক ব্যবহারকারীদের প্রতি সুবিচার: আমাদের করণীয়

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন