২৬/০২/২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে; ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমূখী দল

জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামূখি ষড়যন্ত্র হাওয়ায় মিলে গেছে। কারন বিএনপি গণমূখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে,প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। ১৪ জুলাই সোমবার বিকালে উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ দেশে নতুন অশান্তি,অরাজকতা মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারতো। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো। এটা পরীক্ষিত যে আওয়ামীলীগ হলো ফ্যাসিস্ট দল কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল তারা কোন ইসলামের কথা বলে।তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ২৪ এ যারা শহীদ হয়েছিল,আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশিদার বিএনপি, তারেক রহমান। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিলো আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে। এ সময় প্রধান অতিথি দিপু ভুইয়াকে পরীক্ষিত নেতা হিসেবে স্বীকৃতি দেন রুহুল কবির রিজভী।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের সেবায় অতীতে যেমন ছিলাম,ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক। রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিনসহ আরও অনেকে।

পড়ুন: দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

দেখুন: জানা গেলো ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন