১৯/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে  জেলা বিএনপির আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে পৌর শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এর সভাপতিত্বে কাবাডা হতে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, মোফাজ্জেল আলী খান দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু, জিএস আলমগীর বাচ্চু, বশির আহমেদ মৃধা, মো. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারা বেগম, সাধারন সম্পাদক ফারজানা ইয়াসনিন রুমা, সদস্য রিনা আক্তার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান বাবুল, সাধারন সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন,  জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ প্রমুখ।
র‍্যালী ও সমাবেশে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন: নারায়ণগঞ্জের সেই নি র্যাতিত গৃহবধূকে বাঁ চানো গেলো না 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন