২৮/০২/২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নেতার বাড়িতে সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ৮-১০ জনের ডাকাত দলটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, রাত ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পড়ুন: পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা

পড়ুন: পঞ্চগড়ে জুযার ৮শত টাকার জন্য আলোচিত পাহারাদার ডুবু হত্যা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন