১২/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ পোষ্ট শেয়ার করে পদ হারালেন চাঁদপুরের জামায়াত নেতা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপিকে নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার সদস্য পদ ৩ মাসের জন্য মুলতবি করা হয়।

বিজ্ঞাপন

৩ অক্টোবর শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।

জানা গেছে, জামায়াতের এ নেতা ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের সংর্ঘষে ৪০ জন আহত হবার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।

হাজীগঞ্জের উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে একেবারেই অতর্কিত হামলা করে।

এদিকে হাজীগঞ্জের উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পোস্ট ডিলেক্ট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা করে। ওইসময় বিএনপি নেতা-কর্মীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে গেলে জামায়াতের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, ঘটনা যা হয়েছে, ফেইসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।

পড়ুন: ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন