০২/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপিকে ধ্বংশ করতে গিয়ে আওয়ামী লীগ আজ নিশ্চিহ্ন হওয়ার পথে- ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগে নিশ্চিহ্ন হওয়ার পথে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরিহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারি শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেওই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি। তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো নিয়ে এ বিষয়ে ঐক্যমত নিয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না। তিনি এক- এগারো কথা উল্লেখ করে বলেন, এক-এগারো বাংলাদেশে আর আসবে না। এটি যদি কেও ভাবে তাহলে সে বোকার সর্গে বাস করছে।

পলাশ উপজেলা যুবদলের আহবায়ক নিছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ পিন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

দেখুন:মহান বিজয়ের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ | ঘরে বাইরে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন