আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু সাহেবের আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই একঝাঁক নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা জড়ো হন তাকে বরণ করে নিতে।
দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সেজে ওঠে পুরো এলাকা। নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উল্লাসে স্বাগত জানান প্রিয় নেতাকে। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন ,“জননেতা সুলতান মাহমুদ বাবু সাহেবের নেতৃত্বে জামালপুর-২ আসন আবারও বিএনপির ঘাঁটিতে পরিণত হবে। জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার জানান, তার নেতৃত্বে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ে।
সুলতান মাহমুদ বাবু সাহেব বলেন,“আমি জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে চাই। ইসলামপুরবাসীর উন্নয়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। সামনের দিনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তার সফর ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীরা একে ‘আন্দোলনের নতুন প্রেরণা’ হিসেবে দেখছেন।
পড়ুন: দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


