19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে বিএনপি-যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক পত্রে এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কার প্রত্যাহারপ্রাপ্ত দুই নেতা হলেন- সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী ও সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন। 
বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলার মধ্যে থেকে দলকে  শক্তিশালী ও গতিশীল করতে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করছে।
এদিকে, বিএনপি ও যুবদলের এই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। তারা এই খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন- নরসিংদী-১ আসনের মাধবদীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

দেখুন- আগুনের পর আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে যা দেখা গেল |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন