১৭/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি’র কাছে বাংলাদেশ নিরাপদ না- শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে।

বিজ্ঞাপন


তিনি বলেন, বিএনপি ১ হাজার ২ হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নিবে।


শনিবার সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, বিএনপি কখনো নিজেদের টাকা বিলি করে না বিএনপিতে এতো ভালো লোক নেই। বিএনপি’র কাছে বাংলাদেশ নিরাপদ না, আন্ত কোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে, জুলায়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্র শিবিরের নাম ব্যবহার করেছে।


সমাবেশে মেহেরপুর জেলা শিবিরের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান, সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি আল আমিন বকুল, জেলা শিবিরের সেক্রেটারি মোঃ সাইদুর রহমান।

পড়ুন- ফ্যাসিস্টদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীতে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

দেখুন- এখনও হাসিনার কোন অনুশোচনা নেই!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন