26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার লিখিত অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদনে দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও একই উপজেলার যুবদলের আহবায়ক আলমগীর খাঁ।

লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গত ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্যে বলেন, ‘রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে, টিস্যু পেপার কাজে লাগে না’। এরপর তার বিরুদ্ধে গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আরেকটি মিলাদ মাহফিলে রুমিন ফারহানার পোষাক নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে।
একই মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোন পার্থক নেই’।

দুই নেতার রুমিন ফারহানাকে নিয়ে বক্তব্যের ভিডিও লিখিত অভিযোগের সাথে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

অভিযোগ পাওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন