০৯/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনসভায় হাজার হাজার মানুষের সমাগম

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের জনসভায়  হাজার হাজার মানুষের সমাগম হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে আয়োজিত এ জনসভায় হাজার  হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জনসভাস্থল ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। এতে একপর্যায়ে কিছু সময়ের জন্য যানচলাচলও বন্ধ হয়ে যায়। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

মো. মহিউদ্দিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে। মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে।

নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. মহিউদ্দিনের পক্ষে কাজ করার অভিযোগে জেলা বিএনপি, মহিলা দল ও যুবদলের ২৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় দুই শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

জনসভায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বলেন, মুন্সীগঞ্জের বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে আমি ১৭ বছর মুন্সীগঞ্জে আন্দোলন করেছি। কিছু কিছু নেতা আমাকে ছেড়ে গেছে। কিন্তু, জনগণ আমাকে ছেড়ে যায় নাই।

আয়োজকদের দাবি, চলমান নির্বাচনী প্রচারণায় এটি মুন্সীগঞ্জ-৩ আসনের অন্যতম বৃহৎ জনসভা।

পড়ুন:নির্বাচিত হলে দুই বছরে দুর্নীতিমুক্ত না করতে পারলে পদত্যাগ করব: আলী আহমাদ চৌধুরী

দেখুন:লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন