ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনে বেসরকারি ফলাফলে ধানের শীর্ষ প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন
নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করছেন।
এ আসনের ১৪২টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার দাঁড়ি পাল্লা প্রতীকে ১লাখ ৩৮ হাজার ২০০ ভোট পেয়েছেন।
এছাড়া জাতীয় পাটির প্রার্থী কাজী মশিউর রহমান ২হাজার ৩৩০ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী তৌহিদুল ইসলাম তুহিন ১ হাজার ৩৫৭, স্বতন্ত্র আব্দুর রউফ মোটর সাইলকে প্রতীকে ১৫৪০, বাংলাদেশ ওয়াকার্স পাটি আতোয়ারুল ইসলাম কোদাল প্রতীকে ৩৬৬ ভোট পেয়েছেন।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


