২৭/০২/২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামের বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার(১৩‌ডি‌সেম্বর) সন্ধ‌্যা সাতটায় জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শান্তর লাশ হস্তান্তর করেন বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চত করা হয়েছে।

নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শান্ত গত ৫ ডিসেম্বর রাতে ১০ থে‌কে ১২ জন সহযোগী নিয়ে মাদক কারবারের উদ্দেশে জামালপুর সীমান্ত দিয়ে চোরাপথে ভারতের প্রায় ৫শ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ ক্যাম্পের টহল সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিএসএফের উপর তারা আক্রমণ করেন। এ সময় আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শান্ত গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগিরা পালিয়ে প্রাণে বাঁচে। গুলিবিদ্ধ অবস্থায় আহত শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে তাকে হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে চারটার দি‌কে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে ৫ ও ৮ ডিসেম্বর বিজিবি-বিএসএফ মধ্যে দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়। নিহত শান্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, শনিবার সন্ধ‌্যায় শান্তর লাশ বিএসএফের পক্ষ থেকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।

পড়ুন- ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দেখুন- হাদির ওপর হা/ম/লা নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন