০২/০৩/২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিকেএমইএ নির্বাচন : ৩৫ পদের বিপরীতে ৪২ মনোনয়নপত্র জমা

বিকেএমইএ’র নির্বাচনে মোট ৩৫টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের পাশে বিকেএমইএ’র ভবনে এ মনোনয়ন জমা দেওয়া হয়।

এসময় বিকেএমইএর সভাপতি হাতেম বলেন, ‘আমরা একটি প্যানেল নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। এখন সময় আছে আরও মনোনয়ন জমা পরতে পারে। আমরা আশা করছি এটি সদস্যদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ন নিবাচন করতে পারবো।’

বিকেএমই এর নির্বাচন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন উপহার দেওয়ার জন্য আশা করছি। পরিবর্তিত এই সময়ে একটু সুষ্ঠু সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারবো। আমাদের মোট ৩৫ টি পদের এ পর্যন্ত প্রায় ৪২টি মনোনয়ন পত্র জমা হয়েছে। আমরা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবো। আমাদের মোট ২ টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি কেন্দ্র নারায়ণগঞ্জে এবং একটি ঢাকায়। যে কোনো সদস্য এই ভোটকেন্দ্রের যে কোনো একটায় ভোট দিতে পারবে। সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করার চিন্তা করছি। যে ভোটার নয়, সে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

আমরা এখন পর্যন্ত কোনো কিছুর প্রতি চাপ অনুভব করছি না, নির্বাচনটা সুষ্ঠু হবে। রাজনৈতিক চাপ আসলেই যে মেনুপুলেট হবে এটা নয়।’

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন