১১/০২/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিকেল থেকে ভাঙ্গার পরিস্থিতি কিছুটা শান্ত, বন্ধ দুই মহাসড়ক

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ করে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। এই আন্দোলন ঘিরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি বিকেল ৩টার পর থেকে কিছুটা শান্ত হয়েছে।

দুপুর আড়াইটা পর্যন্ত ভাঙ্গা গোলচত্বর ও আশপাশের এলাকায় হাজারো মানুষ অবস্থান করলেও বিকেল ৩টার পর থেকে ধীরে ধীরে তারা ঘরে ফিরে যায়। বর্তমানে ভাঙ্গা গোলচত্বর এলাকা ফাঁকা হয়ে গেছে। তবে অলিগলিতে এখনো অবস্থান করছেন আন্দোলনকারীরা।

এখনো ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী, নওয়াপাড়া ও ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ ও সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান করছেন। এজন্য ওই দুই মহাসড়ক বন্ধ রয়েছে।

দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ভাঙ্গা উপজেলা পরিষদ, থানায় হামলা ও অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে মারধরও করে।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বিকেলে জানান, জনগণ ঘরে ফিরে গেছে। মহাসড়ক বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

পড়ুন : ফরিদপুরের ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে বিক্ষোভকারীদের হামলা-ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন