28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধ নষ্ট করা হয়েছে: প্রধান বিচারপতি

বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১২ আগস্ট) সকালে দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বিজ্ঞাপন

এ সময় প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি।

প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেটমুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল।

পরে প্রধান বিচারপতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।

এদিকে আট দিন পর সোমবার কার্যক্রম শুরু হয় সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের আটটি বেঞ্চ বসার কথা রয়েছে আজ। এদিন সকাল থেকেই আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন