রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে তার বিচারক পদ থেকে অপসারণ করেছেন।
বিজ্ঞাপন
গতকাল বুধবার (২১ মে) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন ও বিচার বিভাগ এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন প্রকাশ করে।
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয় যে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুসারে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে।
এর আগে, কোটা আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এটি তখনকার আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে, ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তদন্ত কমিশন বাতিল করে।
এনএ/


