বিজ্ঞাপন

বিচারিক সকল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি আজহারের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘সাজানো মামলায় বিচারিক সকল হত্যাকাণ্ডে’ জড়িত সকলের বিচার ও শাস্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যে পর্যায়ে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হোক। তা নাহলে খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

বুধবার (২৮ মে) সকালে ১৪ বছর কারাভোগের পর বেরিয়ে এসে শাহবাগ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহার বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করেছে। তাদের সঙ্গে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। জামায়াতে ইসলামী সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, শহীদ মোহাম্মদ কামরুজ্জামান-আব্দুল কাদের মোল্লাসহ নিরপরাধ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক হলো সর্বশেষ বিশ্ববরেণ্য মোফাস্সেরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকেও হত্যা করা হয়েছে। আমি তাদের সবাইকে স্মরণ করছি। সেইসঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচার দাবি করছি।

আজহারুল ইসলাম বলেন, এতদিন ন্যায়বিচার ছিল না, এখন ন্যায় বিচারের মধ্য দিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাকে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল। শুধু জামায়াতে ইসলামী করার কারণেই আমাকে এই মানবতাবিরোধী মামলার মিথ্যা মামলায় জড়ানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন: এটিএম আজহারুল ইসলামের রায়ে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে

দেখুন: জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল শুনানি দুই মাস পর 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন