বিজ্ঞাপন

বিচারিক হাকিমের এজলাসে বৈষম্যবিরোধী ছাত্রদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

জয়পুরহাটে জুলাই বিপ্লবের আসামীদের অস্বাভাবিক জামিনে অনেককে মুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে জেষ্ঠ বিচারিক হাকিমের এজলাসে এ পরিক্রিয়া ব্যাক্ত করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনা বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটের সমন্বয়ক হাসিবুল হক সানিজতসহ অন্যান্য নেতাকর্মীরা অভিযোগ করেন- জুলাই বিপ্লব চলাকালীন জয়পুরহাটের ছাত্র-জনতার হতাহতের ঘটনায়  আওয়ামীলীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জেলার আদালত ও থানায় মামলা হয় বেশ কয়েকটি। এসব মামলার আসামীদের মধ্যে গত অক্টোবর মাসে মোট ৩১২ জন আসামীকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে আজ জেষ্ঠ বিচারিক হাকিম নিশীথ রঞ্জন বিশ্বাসের নিকট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয় বলেও তিনি জানান।
 
ঘটনার সত্যতা স্বীকার করে আজ বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবি শাহানূর রহমান শাহীন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আদালতে চত্বরে সেনা বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় অনাকঙ্খিত কোন ঘটনা ঘটেনি। আদালত কাকে জামিন দিবে বা না দিবে, তা একান্ত আদালতের এখতিয়ার। এ ছাড়া বড় কোন এজাহার নামীয় আসামীকে এখনো জামিন দেওয়া হয়নি বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবি।

বিজ্ঞাপন

 পড়ুন : চাঁদপুরে গ্যাস বন্ধ : আবাসিক এলাকায় মাটি ও ইটের চূলায় বেড়েছে নির্ভরতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন