বিজ্ঞাপন

বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি সোমবার

দুই দফা দাবিতে সোমবার (৫ মে) সুপ্রিম কোর্ট ছাড়া দেশের সব আদালতে দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। রোববার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

তাদের দাবি দুটি হলো: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন অধস্তন আদালতের কর্মচারীরা।

এর আগে গত ১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ কর্মসূচি ঘোষণা করেন। দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : বিচারবিভাগ সংস্কার: স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, বিভাগীয় শহরে হাই কোর্ট বেঞ্চের সুপারিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন