১১/০২/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করবে।

বিজ্ঞাপন
বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’
বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।

টিএ/

দেখুন: বিজয় দিবস কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন