মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনভর উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনের শুরুতে স্বাধীন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৫৫তম বিজয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনটি উদযাপনের কার্যক্রম। শহীদদের ফুল দিয়ে সর্বপ্রথম শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট, জেলার বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে – জেলা বিএনপি, যুবদল, ছাএদল, স্বেচ্চাসেবক দলের নেতা-কর্মীরা, জুলাই যোদ্ধা, এনসিপি, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সমবায় অফিস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও সর্বস্থরের জন-সাধারন ফুল দিয়ে শ্রদ্ধায় স্মরণ করেন বীর শহীদদের।
জেলার সব উপজেলাগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
দেখুন: হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে আদালতে নতুন তথ্য দিলেন কবির
পড়ুন: গাজীপুরে বিয়ে বাড়িতে পুলিশের সাথে হুলুস্থুল কাণ্ড!
ইম/


