22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজয় উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন। ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা স্মৃতিসৌধে আসছেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনতার নানা ধরনের স্লোগানে পুরো সমাধি চত্বর মুখরিত হয়ে ওঠে। শিশুদের মাথায় জাতীয় পতাকা ও গালে আঁকা আল্পনা বিজয়ের আমেজ আরও বাড়িয়ে দেয়।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে স্মৃতিসৌধে আসা কলেজপড়ুয়া শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বইয়ে পড়েছি। আজ আমি পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম।”

এর আগে সকালে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবতা পালন করেন।

পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন