31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিজয় মিছিল করবে না বিএনপি, বাদ জুমা সারা দেশে দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেও বিজয় মিছিল করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

পড়ুন: কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন : জামায়াত আমির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন