১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজিবির উদ্যোগে দিনাজপুর সীমান্তে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। দিনাজপুর সেক্টর এবং ৪২ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে প্রায় ৮০০ মানুষের মধ্যে।

আজ শনিবার সকাল দশটায় দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তঘেঁষা দক্ষিণ মেড়াগাঁও। ডুংডুংগী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১১৯ নং দক্ষিণ মেড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা-২০২৫ কর্মসূচি।

চলমান তীব্র শীতে বিপর্যস্ত স্থানীয় শীতার্ত ও অসহায় মানুষের জন্য দিনাজপুর সেক্টর এবং দিনাজপুর ব্যাটালিয়ন—৪২ বিজিবির এই মানবিক উদ্যোগে উপস্থিত হন তিন শতাধিক মানুষ।

এদিন ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল এবং শিশুদের জন্য অতিরিক্ত ১০০টি বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও নারী, পুরুষ ও শিশুসহ স্থানীয় প্রায় ৫০০ জনকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বীরগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু,বাবার দাবি এটি পরিকল্পিত হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন