28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিজিবির গোয়েন্দা তথ্যে হিলি সীমান্তে বড় সাফল্য, আটক ১১ লাখ টাকার মাদক

দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১ মার্চ, ২০২৬) ভোরে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে এই চালানটি আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিলিসিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের (আরআইবি ও এসআইপি) ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকদ্রব্যের নাম ,পরিমাণ, আনুমানিক মূল্য (টাকা)

  • ভারতীয় ইস্কাফ সিরাপ ১০০ পিস ৪০,০০০ টাকা
  • ভারতীয় ফেন্সিডিল ১২৩ পিস ৪৯,২০০ টাকা
  • ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ৪,০০০ পিস ৬,০০,০০০ টাকা
  • ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ৩,০০০ পিস ৪,৫০,০০০ টাকা
  • সর্বমোট ১১,৩৯,২০০ টাকা

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।

পড়ুন- সিআইএ গোপন স্থান শনাক্ত করে, ইসরায়েল হামলা চালায়

দেখুন- অপারেশন এপিক ফিউরির ভিডিও প্রকাশ করলো মার্কিন বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন