২৭/০২/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করা হয়েছে। মালিকবিহীন জব্দকৃত ৪৮ বোতল ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাত ১০ দিকে সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে নেত্রকোনা ব্যাটালিয়নের সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। মাদক বিরোধী এ অভিযানে বিজিবি’র সদস্যরা মালিকবিহীন ৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৪৩/৭-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সিকদারপাড়া নামক এলাকা হতে এসব মাদক জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, অভিযুক্ত গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন