২৫/০২/২০২৬, ১৫:৪৯ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিজিবি কর্তৃক ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৭৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রীজ নামক এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে এসব মাদক জব্দ করে ৩১ বিজিবির সদস্যরা।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল মাদক বিরোধী অভিযান পরিচালন করেন। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৭ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার বাড়ি ব্রীজ নামক এলাকা থেকে মালিকবিহীন ৭৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

আমদানী নিষিদ্ধ ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রে ফাঁদে পা না দেই: লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন