ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ভোটগ্রহণ কর্মকর্তাগণের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কার্যক্রম। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলকে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত সকল আইন, বিধি-বিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভূত হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আগত ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের দায়িত্বশীলতা, সতর্কতা ও সমন্বিত ভূমিকা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০
দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর |
ইম/


