২৬/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে ইসি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৩৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিদেশি পর্যবেক্ষকদের সম্পৃক্ততায় অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম নথিবদ্ধ করে বই আকারে সংরক্ষণ করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের মোট ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করেন। আমন্ত্রিত পর্যবেক্ষকদের জন্য কমিশনের পক্ষ থেকে লোকাল হসপিটালিটি নিশ্চিত করা হয়।

বিদেশি অতিথিদের বিমানবন্দর থেকে রিসিভ করে হোটেলে পৌঁছে দেয়া, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যবস্থা করা, বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, নির্বাচনের দিন ভোটকেন্দ্র পরিদর্শন এবং সফর শেষে বিমানবন্দরে পৌঁছে দেয়াসহ পুরো সময়কালের কার্যক্রম নথিভুক্ত করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার রাইট-আপ ও আলোকচিত্র সংরক্ষণ করা হবে।

এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন সংগ্রহ করা হবে। সংগৃহীত প্রতিবেদন, ছবি ও বিবরণ একত্র করে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন প্রস্তুত করা হবে, যা বই আকারে প্রকাশ করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।

কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করাই হবে তাদের প্রধান দায়িত্ব। কমিটির প্রত্যেক সদস্য নিজ নিজ টিমের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষকদের প্রতিবেদন সংগ্রহপূর্বক সদস্য-সচিবের কাছে জমা দেবেন। পাশাপাশি আগত অতিথিদের বিভিন্ন কার্যক্রমের লিখিত বিবরণ ও আলোকচিত্র সরবরাহের বিষয়টিও নিশ্চিত করবেন।

প্রাপ্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রকাশনা তৈরি করা হবে। প্রয়োজনে কাজের সুবিধার্থে কমিটি যে কাউকে কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন