১১/০২/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৪টি ককটেল ও মাদকদ্রব্যসহ ৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৪ টি ককটেল ও মাদকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) হুমায়ুন কবির, এসআই(নিঃ) সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্প সদস্যদের সাথে যৌথ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রূপগঞ্জের মুড়াপাড়ার মাছিমপুর মিরগদাই এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ি থেকে মাছিমপুরের রমজান মোল্লা (৩৫), পাড়াগাঁওয়ের মোঃ সবুজ মিয়া (২৬), ছোনাবো এলাকার মেহেদী হাসান (২৫), ব্রাহ্মণগাঁও এলাকার এনামুল হক(১৯) ও ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকার সুমন মিয়া (২৪)।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ১০ রাউন্ড এ্যামোনিশন, ৬ বোতল ফেনসিডিল, ৯ পিস ইয়াবা ৯, ১৪টি ককটেল, ৬টি দেশীয় অস্ত্র, ১২.৫ গ্রাম গাঁজা ও নগদ ১৮ হাজার ৩শত ৭০ টাকা উদ্ধারপূবর্ক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে শিক্ষার মান ও ফলাফল নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইউএনও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন