২৪/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৫:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা: ৪২ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতের নাম- মোঃ হৃদয় রাফসানি শাহজাহান ওরফে কামরুল ইসলাম (৪২)। এসময় তার হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ৪২ লক্ষ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ৩০টি বাংলাদেশী পাসপোর্ট, ৪৫টি বেনামে নিবন্ধিত সিম, বিমানের সাতটি নকল টিকেট ও নয়টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বুধবার টংগী থানার খাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, প্রতারক চক্র ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ৯ নং সেক্টর এলাকায় সাহাজাদি এন্টারপ্রাইজ নামে বিদেশে কর্মী প্রেরণের একটি প্রতিষ্ঠান চালু করে। প্রতারক চক্রটি বিদেশে গমনে ইচ্ছুকদের লক্ষ্য করে বিভিন্ন প্রতারণার ফাঁদ পাতে। তারা অনলাইনে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বল্প ব্যয়ে দক্ষদের প্রেরণ করা ও ভালো চাকরির কথা বলে প্রলুদ্ধ করতে প্রচারণা চালায়।

গত ২ নভেম্বর ২০২৪ তারিখে ভিকটিম মোঃ আমিরুল ইসলাম অনলাইনে তাদের প্রচারণা দেখে তাদের সাথে যোগাযোগ করে ও তাদের কথা মতো উক্ত প্রতিষ্ঠানে যায়। প্রতারক চক্র তাকে মেকানিক্যাল কর্মী হিসেবে তাইওয়ানে পাঠাবে বলে জানায়। ভিকটিম প্রতারক চক্রকে তাদের কথা অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। প্রতারক চক্রটি ভিকটিম আমিরুলসহ আরো ১২ জনকে একসাথে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ২৬ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে ভিসা ও বিমানের টিকেট প্রদান করে। পরবর্তীতে ভিকটিম জানতে পারেন ভিসা ও বিমানের টিকেট গুলো জাল। এ ঘটনায় ভিকটিম মোঃ আমিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টংগী থানার খা পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হৃদয় রাফসানি শাহজাহান ওরফে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় কামরুলের কাছ থেকে আত্মসাৎকৃত ২২ লক্ষ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী তার স্ত্রীর কাছ থেকে ভুক্তভোগীদের নিকট থেকে আত্মসাৎকৃত আরো ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় গ্রেপ্তারকৃত কামরুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

টিএ/

দেখুন: ঘোষণা দিয়েও কেনো বিদেশে গেলেন না বেগম খালেদা জিয়া?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন