০২/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিদেশে কি হাল পিয়া বিপাশার?

হুট করে দেশ ছেড়েছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। অনেকেই বলতেন টাকা উপার্জনের উদ্দেশ্যে, আবার অনেকেই বলতেন একমাত্র মেয়েকে সুন্দর ভবিষ্যত দিতেই নিউইয়র্কে পাড়ি জমান পিয়া বিপাশা। যুক্তরাষ্ট্রের এক নাগরিককে সাথে নতুন করে ঢেলে সাজাচ্ছেন তার জীবন। রীতিমত আমেরিকানই হয়ে গেছেন। দেশের শোবিজ অঙ্গনের সাথে সম্পর্ক না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ তিনি। বাড়ছে তার ফলোয়ার। আলোচনা-সমালোচনা দুটোই তাকে নিয়ে কম নয়! বিদেশে কি হাল পিয়া বিপাশার?

বিনোদন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়ে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান পিয়া বিপাশা। প্রতিযোগিতার সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। এরকম হুটহাট সিদ্ধান্ত নেয়ায় মেয়েটিকে আগ্রহ জন্মায় দর্শকমহলে। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। পরে ২০১৩ সালে নাটকের মাধ্যমে আলোচনায় আসেন পিয়া বিপাশা। ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত ছিলেন নাটকে।

বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই সিনেমা মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেখানে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

বিজ্ঞাপন


বাংলাদেশ ছাড়ার আগে পিয়া বিপাশার সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারের ছোট্ট মেয়েটিকে নিয়ে শুরু হয় টিকে থাকার লড়াই। কিন্তু দেখলেন এদেশে শোবিজে যেভাবে কাজ হয় তা দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলেন বিদেশে নতুন করে জীবন শুরু করার। যুক্তরাষ্ট্রের এক নাগরিককে সাথে নতুন করে ঢেলে সাজালেন তার জীবন। দেশের শোবিজ অঙ্গনের সাথে সম্পর্ক না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ তিনি। বাড়ছে তার ফলোয়ার। আলোচনা-সমালোচনা দুটোই তাকে নিয়ে কম নয়! লাইফস্টাইল রীতিমত আমেরিকান হয়ে গেছে পিয়া বিপাশার।

পিয়া বিপাশা জানালেন যে মাঝে প্রাপ্তবয়স্কদের একটি মডেলিং প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করেছিলেন। সেখান থেকে মাত্র ৫ মাসে ২ লাখ ডলার আয় করেন। ওই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর অনেকে না বুঝে তাকে নিয়ে সমালোচনা করেছে। কেউ কেউ পর্নো তারকা বলেছে। বাংলাদেশের ভক্তরা, এমনকি তার সহকর্মীরাও কটু কথা বলতে পিছপা হননি। তাই ধীরে ধীরে বাংলাদেশের সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

মিসেস ওয়ার্ল্ড ২০২২ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এখন তার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করেন তার মেয়ে ও স্বামীর অনুপ্রেরণায়। বাসায় কুকুর আছে, বিড়াল আছে। ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে জিম দিয়ে শুরু হয় তার ডেইলি অ্যাকটিভিটিস। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। সব মিলিয়ে স্বামী সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন পিয়া বিপাশা।

পড়ুন : ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন