বিজ্ঞাপন

বিদেশে গিয়ে স্ত্রীর যোগাযোগ বন্ধ: অভিমানে নিজের পুরুষাঙ্গ কাটলেন যুবক

স্ত্রীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটে নিজের পুরুষাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিব নামে এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে নিজের পুরুষাঙ্গ কর্তনের পাশাপাশি তিনি নিজের গলাও কাটার চেষ্টা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে।

আহত শাকিব পেশায় একজন রং মিস্ত্রি। তার স্ত্রী সুইটি জর্ডান প্রবাসী। বর্তমানে শাকিবকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, তিন বছর আগে দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেন শাকিব ও সুইটি। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এক লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি গার্মেন্টসকর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে স্বামীর কাছে কোনো টাকা পাঠাননি সুইটি। উল্টো ফোনে যোগাযোগ কমিয়ে দেন। সম্প্রতি তিনি শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন।

শাকিবের ফুপু খতেজা বেগম ও রোকেয়া বেগম জানান, স্ত্রীর এমন আচরণে হতাশায় ভুগছিলেন আমাদের ভাতিজা শাকিব। শুক্রবার জুম্মার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এই ভয়ংকর কাণ্ড ঘটায়। সেখান থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল থেকে প্রথমে তাকে বগুড়া মেডিকেলে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুল ইসলাম নামে এক প্রতিবেশী জানান, শাকিব তার স্ত্রীর কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ছিল। যতটুকু যোগাযোগ হতো, তাদের মধ্যে শুধু ঝগড়া হতো। শুক্রবার দুপুরে হঠাৎ আমরা জানতে পারি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে একটি ভ্যান ডেকে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা আমরা জীবনেও দেখিনি।

শাকিবের পরিবারের বুলো নামে আরো এক নারী সদস্য বলেন, বিদেশ থেকে বউ তাকে গালাগালি করতো। এসব শুনে সে দুই-চার দিন না খেয়ে পড়ে থাকতো। ঘটনার দিন জুম্মার আগে বউয়ের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়। এরপরই সে এই ঘটনা ঘটায়।

এ বিষয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইএমও ডা: আলমগীর হোসেন জানান, রোগী তার নিজস্ব স্বীকারোক্তিতে জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে তিনি নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী হাসপাতালে রেফার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে বিজিবির অভিযানে কষ্টিপাথরের ২টি মূর্তি উদ্ধার, আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন