বিজ্ঞাপন

বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলি-পিটি বাধ্যতামূলক করলো মাউশি

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি এবং পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানো বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন করতে হবে।

এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে এবং প্রতিষ্ঠানপ্রধানদের তা নিশ্চিত করতে হবে।

এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষকদের বাড়ীভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন